চলতি মাসের ১৪ তারিখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। একটি গোপন ডেরা থেকে অভিযুক্ত মিঠু সেখকে এদিন গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তারই প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছিল পুরাতন মালদা সাহাপুর অঞ্চলের সাকরমা গ্রামে। জানা যায়,ওই গৃহবধূ বাড়ি থেকে রওনা দেয় হাসপাতাল যাওয়ার জন্য।যাবার পথে রাস্তায় মঙ্গলবাড়ি এলাকায় তার সাথে দেখা হয় তার গ্রামের প্রতিবেশী দুই যুবক মিঠু শেখ (২৮) ও সাবির সেখে (৩০)এর সাথে। এরপর তারা ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করে সে কোথায় যাচ্ছে।ওই গৃহবধূ জানায় সে হাসপাতালে যাবে।ওই গৃহবধূর কথা শুনে প্রতিবেশী দুই যুবক তাকে হাসপাতালে পৌঁছে দেবার কথা বলে মোটরবাইকে তুলে নেয়। এরপর কিছুটা পথ যাবার পর ওই দুই যুবক তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে মঙ্গলবাড়ি বাচামারি কলোনির একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। গৃহবধূটি চিৎকার করলে তাকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায় ওই দুই যুবক। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভয় দেখানো হয় এই বিষয়ে যদি কাউকে কোন কিছু সে বলে তাহলে তারা তাকে প্রানে মেরে দেবে।প্রানের ভয়ে গৃহবধূটি বাড়িতে কাউকে কিছু বলেনি। এরপর ওই গৃহবধূ তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং মালদা থানায় এসে প্রতিবেশী দুই যুবক মিঠু শেখ ও সাবির সেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ার করে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নামে পুলিশ।ঘটনার পর থেকে গা ঢাকা দেয় অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশি চালাই পুলিশ এরপর মালদা থানার পুলিশ একটি গোপন ডেরা থেকে অভিযুক্ত মিঠু সেখকে এদিন গ্রেফতার করে। শনিবার তাকে মালদা জেলা আদালতে পাঠায় মালদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর মিঠু শেখকে গ্রেফতার করা হয়েছে তবে ঘটনায় আরেক অভিযুক্ত সাবির সেখ এখনও পলাতক রয়েছে। খুব তারাতারি তাকেও ধরা হবে।